বর্তমানে অফিসে দীর্ঘসময় ডেস্কে বসে কাজ করা অনেকের দৈনন্দিন জীবনের অংশ। ব্যাংক, কর্পোরেট অফিস কিংবা কম্পিউটারভিত্তিক যেকোনো ডেস্ক জব—টানা কয়েক ঘণ্টা বসে কাজ করার কারণে অনেকেই কোমর ব্যথা (Back Pain)-এ ভুগছেন।
Dr. MD Ziaul Hasan-এর নিয়মিত চিকিৎসা-অভিজ্ঞতায় দেখা যায়, দীর্ঘসময় ডেস্কে বসে কাজ করা অনেক রোগীর কোমর ব্যথার অন্যতম কারণ হতে পারে দীর্ঘসময় একই অবস্থায় বসে থাকা এবং কোমরের মাংসপেশির দুর্বলতা।
Dr. MD Ziaul Hasan একজন Spine Specialist & Surgeon এবং ঢাকার Back Pain Specialist Doctor, যিনি বিভিন্ন ধরনের কোমর ব্যথা ও মেরুদণ্ডের সমস্যার চিকিৎসা দিয়ে থাকেন।
দীর্ঘসময় বসে থাকলে কোমর ব্যথা কেন হয়?
Dr. MD Ziaul Hasan বলেন, একটানা দীর্ঘসময় বসে থাকলে কোমরের মাংসপেশিগুলো দীর্ঘসময় নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এতে মাংসপেশির স্বাভাবিক রক্ত সঞ্চালন ও কার্যক্ষমতা কমে যেতে পারে এবং ধীরে ধীরে মাংসপেশি দুর্বল হয়ে কোমরে ব্যথা বা অস্বস্তি তৈরি হতে পারে।
অনেক সময় বড় কোনো মেরুদণ্ডের সমস্যা না থাকলেও শুধুমাত্র দীর্ঘসময় বসে থাকা এবং মাংসপেশির দুর্বলতার কারণেও কোমর ব্যথা হতে পারে।

অফিসে কাজ করার সময় কোমর ব্যথা কমানোর উপায়
ঢাকার Spine Specialist & Surgeon Dr. MD Ziaul Hasan-এর পরামর্শ অনুযায়ী, যারা দীর্ঘসময় ডেস্কে বসে কাজ করেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটানা বসে না থাকা।
৩০–৪০ মিনিট পরপর উঠে হাঁটুন
আপনি যদি অফিসে দীর্ঘসময় কম্পিউটারে কাজ করেন, তাহলে চেষ্টা করুন প্রতি ৩০–৪০ মিনিট পরপর চেয়ার থেকে উঠে অন্তত ৫ মিনিট হাঁটাহাঁটি করতে।
এই ছোট বিরতিটি কোমরের মাংসপেশিকে কিছুটা সক্রিয় রাখতে এবং দীর্ঘসময় একই অবস্থায় বসে থাকার চাপ কমাতে সাহায্য করতে পারে।
অর্থাৎ, একটানা কয়েক ঘণ্টা বসে কাজ না করে কাজের মধ্যে ছোট ছোট movement break রাখুন।

কখন কোমর ব্যথার জন্য ডাক্তার দেখাবেন?
সব কোমর ব্যথা শুধুমাত্র মাংসপেশির দুর্বলতার কারণে হয় না। কোমর ব্যথার পেছনে PLID (Slip Disc), Sciatica, spinal disc problem, spinal stenosis বা অন্যান্য মেরুদণ্ডের সমস্যাও থাকতে পারে।
বিশেষ করে কোমর ব্যথার সঙ্গে যদি পায়ে ব্যথা ছড়িয়ে যায়, পায়ে ঝিনঝিনি বা অসাড়তা হয়, পায়ে দুর্বলতা দেখা দেয় কিংবা ব্যথা দীর্ঘদিন ধরে থাকে—তাহলে একজন Spine Specialist in Dhaka-এর পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।
PLID বা Slip Disc নিয়ে অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে যে এই সমস্যা হলেই অপারেশন প্রয়োজন। বাস্তবে সব PLID রোগীর অপারেশন প্রয়োজন হয় না। এ বিষয়ে বিস্তারিত জানতে পড়তে পারেন: PLID (Slip Disk) মানেই কি অপারেশন প্রয়োজন? কখন অপারেশন লাগে, আর কখন লাগে না?
ঢাকায় Back Pain-এর জন্য কোন ডাক্তার দেখাবেন?
দীর্ঘদিনের কোমর ব্যথা বা মেরুদণ্ডজনিত সমস্যার সঠিক কারণ জানতে একজন অভিজ্ঞ Back Pain Specialist in Dhaka বা Spine Specialist-এর পরামর্শ নেওয়া উচিত।
Dr. MD Ziaul Hasan একজন Spine Specialist & Surgeon এবং Back Pain Specialist in Dhaka, যিনি কোমর ব্যথা, PLID/Slip Disc, Sciatica এবং বিভিন্ন মেরুদণ্ডের সমস্যার রোগীদের মূল্যায়ন ও চিকিৎসা দিয়ে থাকেন।
সঠিক রোগ নির্ণয়ের জন্য রোগীর উপসর্গ, শারীরিক পরীক্ষা এবং প্রয়োজন অনুযায়ী X-ray, MRI বা অন্যান্য পরীক্ষা বিবেচনা করা হতে পারে। চিকিৎসার ক্ষেত্রেও রোগীর অবস্থা অনুযায়ী non-surgical treatment, physiotherapy, lifestyle modification বা প্রয়োজন হলে surgical treatment নির্বাচন করা হয়।
আপনি যদি Back Pain Doctor in Dhaka খুঁজে থাকেন, তাহলে ডা. MD Ziaul Hasan-এর Spine Specialist & Surgeon in Dhaka পেজ থেকে তার চিকিৎসা ও মেরুদণ্ডের সমস্যার জন্য বিশেষায়িত সেবাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
Summery
অফিসে দীর্ঘসময় বসে কাজ করতেই হলে নিজের কোমরের যত্ন নেওয়া জরুরি। সবচেয়ে সহজ অভ্যাসগুলোর একটি হলো—প্রতি ৩০–৪০ মিনিট পরপর উঠে অন্তত ৫ মিনিট হাঁটা।
তবে নিয়ম মেনে চলার পরও যদি কোমর ব্যথা থেকে যায়, ব্যথা পায়ে ছড়িয়ে পড়ে বা অন্য কোনো স্নায়বিক উপসর্গ দেখা দেয়, তাহলে শুধু ব্যথার ওষুধ না খেয়ে একজন Spine Specialist বা Back Pain Doctor in Dhaka-এর পরামর্শ নেওয়া উচিত।
About The Author:

Dr MD Ziaul Hasan
Spine Specialist and Surgeon
National Institute of Traumatology and Orthopedic Rehabilitation (NITOR)
- MBBS, BCS(HEALTH), MS (Ortho), FACS(Ortho)
- Fellowship in Spine Surgery, ISIC, India
- Fellow, Minimally Invasive spine Surgery, Mumbai
- Fellow, Endoscopic Spine Surgery, South Korea
- Travelling Fellow, Korean Spine Society, South Korea
- APSS Spine Fellow, Japan
- UMMC Spine Fellow, Malaysia
- National Institute of Traumatology and Orthopedic Rehabilitation (NITOR)
Dr Ziaul Hasan Chamber in Dhaka:
Popular Diagnostic Center, Shyamoli (Unit-2)
Visiting Time:
Saturday To Wednesday
6.30PM To 10PM
Contact:
01334-697067

