অনেকেই মনে করেন PLID (স্লিপ ডিস্ক) ধরা পড়লেই অপারেশন করতে হবে। কিন্তু এই ধারণাটি সঠিক নয়। ঢাকা পঙ্গু হাসপাতালের স্পাইন স্পেশালিস্ট এবং সার্জন ডা. মোহাম্মদ জিয়াউল হাসান-এর মতে, PLID-এর বেশিরভাগ রোগীরই অপারেশন প্রয়োজন হয় না।
ডা. জিয়াউল হাসান জানান, ১০০ জন PLID রোগীর মধ্যে সাধারণত মাত্র ৩–৫ জনের অপারেশন দরকার হয়। অর্থাৎ, প্রায় ৯৫% রোগী অপারেশন ছাড়াই ভালো হতে পারেন।
কখন PLID অপারেশন প্রয়োজন হতে পারে?
ডা. মোহাম্মদ জিয়াউল হাসানের মতে, কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দিলে অপারেশনের প্রয়োজন হতে পারে। যেমন:
- পায়ে দুর্বলতা দেখা দিলে
- ব্যথা কোমর থেকে পায়ের নিচের দিকে ছড়িয়ে পড়লে
- ব্যথা অনেক বেশি বা অসহনীয় হলে
- মূত্রত্যাগের নিয়ন্ত্রণে সমস্যা হলে

এই লক্ষণগুলো থাকলে দ্রুত একজন অভিজ্ঞ স্পাইন সার্জনের পরামর্শ নেওয়া জরুরি।
কখন অপারেশন ছাড়াই চিকিৎসা সম্ভব?
উপরে উল্লেখিত লক্ষণগুলো উপস্থিত না থাকলে ডা. মো. জিয়াউল হাসান সাধারণত PLID treatment-এর ক্ষেত্রে প্রথমেই সার্জারি পরামর্শ দেন না। শুরুতে এক্সারসাইজ, ফিজিওথেরাপি, প্রয়োজনীয় ওষুধ এবং জীবনযাত্রায় পরিবর্তনের মাধ্যমে নন-অপারেটিভ চিকিৎসা করা হয়।
PLID বা স্লিপ ডিস্কের চিকিৎসা সব রোগীর জন্য এক রকম নয়। বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে অপারেশন ছাড়াই চিকিৎসা দিয়ে ভালো ফল পাওয়া সম্ভব।
ডা. মো. জিয়াউল হাসান বলেন, নিয়মিত ব্যায়াম (exercise), জীবনযাপনে নিয়ম মেনে চলা, প্রয়োজন অনুযায়ী ফিজিওথেরাপি, এবং অল্প কিছু ওষুধের মাধ্যমে অধিকাংশ রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন।
MRI রিপোর্টে PLID থাকলেই কি অপারেশন করতে হবে?
অনেক রোগী MRI রিপোর্টে PLID ধরা পড়ার পরই অপারেশনের কথা ভাবেন। কিন্তু MRI রিপোর্টে PLID দেখা গেলেই অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
ডা. জিয়াউল হাসানের মতে, PLID অপারেশনের নির্দিষ্ট ক্লিনিক্যাল ইন্ডিকেশন রয়েছে। সেই ইন্ডিকেশন ছাড়া অপারেশন করলে প্রত্যাশিত ফল নাও পাওয়া যেতে পারে। তাই PLID surgery in Dhaka করার আগে একজন স্পাইন সার্জনের সঙ্গে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
কেন একজন স্পাইন সার্জনের পরামর্শ গুরুত্বপূর্ণ?
PLID হলে আতঙ্কিত না হয়ে প্রথমে একজন অভিজ্ঞ স্পাইন সার্জনের পরামর্শ নেওয়া উচিত। রোগীর উপসর্গ, শারীরিক পরীক্ষা এবং MRI রিপোর্ট মূল্যায়ন করে চিকিৎসক নির্ধারণ করেন অপারেশন প্রয়োজন কি না।
অর্থাৎ, চিকিৎসার সিদ্ধান্ত রোগীর প্রকৃত অবস্থার ওপর নির্ভর করে, শুধুমাত্র রিপোর্টের ওপর নয়।
অপ্রয়োজনীয় অপারেশনের ভয় নয়, সঠিক চিকিৎসাই গুরুত্বপূর্ণ।
অনেক রোগী “অপারেশন লাগবে” এই ভয়ে চিকিৎসা দেরি করেন। আবার কেউ কেউ অন্যের পরামর্শে বিভ্রান্ত হন। ডা. মোহাম্মদ জিয়াউল হাসানের পরামর্শ হলো, PLID হলে আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করা উচিত।
আপনি যদি কোমর ব্যথা, পায়ে ব্যথা, ঝিনঝিনি বা PLID-এর সমস্যায় ভুগে থাকেন এবং একজন PLID specialist doctor in Dhaka খুঁজে থাকেন, তাহলে ডা. মোহাম্মদ জিয়াউল হাসানের PLID চিকিৎসা ও পরামর্শ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিডিট করুনঃ Dr MD Ziaul Hasan | PLID Specialist Doctor in Dhaka
যাদের অপারেশন প্রয়োজন, তাদের জন্য সঠিক সময়ে চিকিৎসা জরুরি।
ডা. মোহাম্মদ জিয়াউল হাসান আরও বলেন, যাদের অপারেশন প্রয়োজন, তাদের ক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সিভিয়ার PLID বা স্লিপ ডিস্কের ক্ষেত্রে স্পাইনাল কর্ড বা স্নায়ুর ওপর দীর্ঘ সময় চাপ থাকলে স্থায়ী ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে। এতে রোগীর স্নায়বিক সমস্যা বাড়তে পারে এবং দেরিতে অপারেশন করলে অপারেশনের ফলও তুলনামূলকভাবে কম কার্যকর হতে পারে।
যদিও বেশিরভাগ রোগীর অপারেশন লাগে না, কিছু রোগীর ক্ষেত্রে অপারেশনই সবচেয়ে কার্যকর চিকিৎসা হতে পারে। সঠিক সময়ে অপারেশন করলে অনেক রোগী স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম হন।
আমাদের একজন রোগীর সফল PLID অপারেশনের বাস্তব অভিজ্ঞতা (PLID surgery success story in Dhaka) পড়ে জানতে পারেন কীভাবে দীর্ঘদিনের ব্যথা থেকে মুক্তি পেয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। সাকসেস স্টোরি ইউটিউবে দেখতে এই লিখকে ক্লিক করে দেখুনঃ https://youtu.be/01CtWGBIwcI?si=ICawWlt0P5gED99L
Summery:
PLID মানেই অপারেশন নয়। ডা. মোহাম্মদ জিয়াউল হাসানের মতে, প্রায় ৯৫% রোগী অপারেশন ছাড়াই সুস্থ হতে পারেন। তাই PLID ধরা পড়লে ভয় না পেয়ে একজন অভিজ্ঞ স্পাইন সার্জনের পরামর্শ নিন এবং তার নির্দেশনা অনুযায়ী চিকিৎসা শুরু করুন.
About Dr MD Ziaul Hasan

Dr MD Ziaul Hasan
Spine Specialist and Surgeon



