Lower Back Pain: কোমরের নিচে ব্যথা কেন হয় এবং কখন ডাক্তার দেখাবেন?

Lower Back Pain_ কোমরের নিচে ব্যথা কেন হয় এবং কখন ডাক্তার দেখাবেন_

Lower Back Pain Explained by Dr MD Ziaul Hasan, Back Pain Specialist Doctor in Dhaka.

Dr. MD Ziaul Hasan-এর পরামর্শে কোমরের নিচে ব্যথার কারণ, লক্ষণ ও চিকিৎসা

কোমরের নিচে ব্যথা,শুনতে সাধারণ মনে হলেও, এই ব্যথা মানুষের দৈনন্দিন জীবনকে বেশ অস্বস্তিকর করে তুলতে পারে। সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠতে কষ্ট, অনেকক্ষণ বসে থাকার পর দাঁড়াতে সমস্যা, হাঁটার সময় টান লাগা কিংবা কোমর থেকে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে পড়া-Lower Back Pain বিভিন্নভাবে প্রকাশ পেতে পারে।

অনেকেই প্রথমে ব্যথাটিকে গুরুত্ব দেন না। কেউ painkiller খান, কেউ কয়েকদিন বিশ্রাম নেন, আবার কেউ মনে করেন, “এটা হয়তো এমনিতেই ভালো হয়ে যাবে।”

কিছু ক্ষেত্রে সত্যিই ব্যথা নিজে থেকেই কমে যেতে পারে। কিন্তু ব্যথা বারবার ফিরে এলে, দীর্ঘদিন থাকলে অথবা পায়ে ব্যথা, ঝিনঝিনি, অবশভাব বা দুর্বলতার মতো উপসর্গ থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

Dr. MD Ziaul Hasan, একজন Spine Specialist & Surgeon in Dhaka যিনি ও বিভিন্ন Orthopedic & Spine সমস্যার ক্ষেত্রে রোগীর উপসর্গ, clinical examination এবং প্রয়োজনীয় investigation-এর ভিত্তিতে চিকিৎসা প্লান করেন এবং রোগীদের কনজারভেটিভ অথবা সার্জিক্যাল পদ্ধতিতে চিকিৎসা দিয়ে থাকেন।

 

Lower Back Pain কী_? Visual graphics for lower back pain

Lower Back Pain কী?

Lower Back Pain বলতে সাধারণত কোমরের নিচের অংশে অনুভূত ব্যথাকে বোঝানো হয়। ব্যথা শুধু কোমরের মধ্যেই থাকতে পারে, আবার নিতম্ব বা পায়ের দিকেও ছড়িয়ে যেতে পারে।

ব্যথার ধরনও সবার একরকম নয়। যেমন—

  • কোমরে চাপ বা ভারী লাগা
  • মৃদু ও অবিরাম চিনচিনে ব্যথা
  • হঠাৎ তীব্র ব্যথা
  • কোমর শক্ত হয়ে যাওয়ার অনুভূতি
  • নড়াচড়া করলে ব্যথা বেড়ে যাওয়া
  • কোমর থেকে নিতম্ব বা পায়ের দিকে ব্যথা ছড়িয়ে যাওয়া

তাই “কোমর ব্যথা (Lower Back Pain)” বললেই একটি নির্দিষ্ট রোগ বোঝায় না।

Lower Back Pain-এর পেছনে পেশি, disc, joint, nerve কিংবা অন্য কোনো কারণ থাকতে পারে। WHO-র তথ্য অনুযায়ী, Low Back Pain খুবই সাধারণ এবং অধিকাংশ ক্ষেত্রেই নির্দিষ্ট কোনো গুরুতর structural disease চিহ্নিত হয় না।

 

Dr. Ziaul Hasan-এর মতে

“কোমরের ব্যথা হলেই শুধু ব্যথার জায়গাটির দিকে নজর না দিয়ে-ব্যথা কতদিন ধরে আছে, কোথায় ছড়াচ্ছে এবং পায়ে কোনো উপসর্গ হচ্ছে কি না, সেগুলোও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

কোমরের নিচে ব্যথা কেন হয়?

Lower Back Pain-এর একটি নির্দিষ্ট কারণ সব রোগীর ক্ষেত্রে থাকে না।

দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস বা শারীরিক সমস্যার সঙ্গে এটি সম্পর্কিত হতে পারে, যেমন—

  • দীর্ঘসময় একই অবস্থানে বসে থাকা
  • হঠাৎ অতিরিক্ত শারীরিক পরিশ্রম
  • ভুলভাবে ভারী জিনিস তোলা
  • কোমরের muscle strain
  • বয়সজনিত মেরুদণ্ডের পরিবর্তন
  • disc-related সমস্যা
  • spinal joint-এর সমস্যা
  • nerve-related সমস্যা
  • আঘাত বা trauma

তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো-কোমরের ব্যথা হলেই সেটিকে PLID(Prolapsed Lumbar Intervertebral Disc) বা Slip Disc ধরে নেওয়া উচিত নয়।

একই ধরনের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। এজন্য রোগীর pain history, symptoms এবং clinical examination গুরুত্বপূর্ণ।

Back Pain explained by dr md ziaul hasan

 

কোমর থেকে পায়ে ব্যথা নামলে কি সমস্যা বেশি গুরুতর?

এটি রোগীদের একটি খুব সাধারণ প্রশ্ন।

ধরুন, আপনার শুধু কোমরে ব্যথা হচ্ছে। কিন্তু কয়েকদিন পর লক্ষ্য করলেন-

কোমর → নিতম্ব → উরু → পায়ের দিকে ব্যথা ছড়িয়ে যাচ্ছে।

এর সঙ্গে যদি পায়ে-

  • ঝিনঝিনি
  • অবশভাব
  • burning sensation
  • electric-shock-এর মতো অনুভূতি
  • অনুভূতি কমে যাওয়া
  • দুর্বলতা

থাকে, তাহলে nerve involvement-এর বিষয়টি চিকিৎসকেরা বিবেচনা করেন।

এ ধরনের উপসর্গ Sciatica বা অন্য nerve-related spinal problem-এর সঙ্গে সম্পর্কিত হতে পারে।

 

Dr. Ziaul Hasan-এর পরামর্শ

“কোমর থেকে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে গেলে, বিশেষ করে এর সঙ্গে অবশভাব বা দুর্বলতা থাকলে, শুধু painkiller নিয়ে অপেক্ষা না করে একজন Spine Specialist in dhaka -এর evaluation নেওয়া প্রযোজন।”


Lower Back Pain কতদিন থাকলে চিন্তার বিষয়?

সব কোমরের ব্যথা দীর্ঘস্থায়ী হয় না।

সময় অনুযায়ী Low Back Pain-কে সাধারণভাবে ভাগ করা হয়—

  • Acute: ৬ সপ্তাহের কম
  • Subacute: ৬–১২ সপ্তাহ
  • Chronic: ১২ সপ্তাহের বেশি

তবে শুধু কতদিন ব্যথা আছে সেটিই সবকিছু নয়। ব্যথা দৈনন্দিন জীবনকে কতটা প্রভাবিত করছে এবং নতুন কোনো উপসর্গ যোগ হচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ।

একই ব্যথা বারবার ফিরে এলে বা দীর্ঘদিন ধরে থাকলে কারণটি মূল্যায়ন করা প্রয়োজন।

 

Lower Back Pain হলে কি MRI করতেই হবে?

না। কোমরের ব্যথা হলেই সবার MRI প্রয়োজন হয় না।

অনেক রোগী সরাসরি MRI করতে চান। কিন্তু MRI রিপোর্ট পাওয়া মানেই যে সমস্যার সঠিক সমাধান পাওয়া যাবে-এমন নয়।

প্রথমে Dr Ziaul Hasan সাধারণত এই ব্যাপারগুলা বেশি এনালাইসিস করে থাকেন-

  • ব্যথা কখন শুরু হয়েছে?
  • কীভাবে শুরু হয়েছে?
  • কোমরের কোন অংশে ব্যথা?
  • পায়ের দিকে ছড়াচ্ছে কি?
  • পায়ে ঝিনঝিনি বা অবশভাব আছে কি?
  • পায়ে দুর্বলতা আছে কি?
  • কোনো আঘাত হয়েছিল কি?
  • Clinical examination-এ কী পাওয়া যাচ্ছে?

এরপর রোগীর প্রয়োজন অনুযায়ী X-ray বা MRI-এর মতো investigation করা হতে পারে।

 

Dr. Ziaul Hasan-এর পরামর্শ

“MRI রিপোর্ট গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু শুধু MRI রিপোর্ট দেখে চিকিৎসা ঠিক করা উচিত নয়। রোগীর symptoms, clinical examination এবং imaging-সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।”

 

Lower Back Pain-এর চিকিৎসা কী_

Lower Back Pain-এর চিকিৎসা কী?

Lower Back Pain-এর জন্য সবার একই চিকিৎসা প্রয়োজন হয় না।

কেউ হয়তো কয়েকদিনের conservative management-এই ভালো হয়ে যেতে পারেন। আবার কারও ক্ষেত্রে physiotherapy, exercise বা অন্য ধরনের treatment প্রয়োজন হতে পারে। নির্দিষ্ট spinal বা neurological problem থাকলে back pain specialist treatment-এর প্রয়োজন হতে পারে।

রোগীর অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসায় থাকতে পারে-

  • প্রয়োজনীয় ওষুধ
  • Physiotherapy
  • উপযুক্ত exercise
  • Physical Activity-এর পরামর্শ
  • Lifestyle modification
  • দৈনন্দিন কাজের পরিবর্তন
  • প্রয়োজন অনুযায়ী further investigation
  • নির্দিষ্ট ক্ষেত্রে back pain specialist treatment

 

Dr. Ziaul Hasan-এর treatment approach

“একই ধরনের কোমর ব্যথা থাকলেও সবার কারণ এক নয়। তাই সবার চিকিৎসাও একরকম হওয়া উচিত নয়।”

Dr. Ziaul Hasan-এর approach-এর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো রোগীর individual condition অনুযায়ী treatment plan তৈরি করা।

 

কোমর ব্যথা হলে কি সারাদিন শুয়ে থাকা উচিত?

অনেকেই মনে করেন, কোমর ব্যথা হলে যত বেশি বিশ্রাম নেওয়া যাবে তত দ্রুত ভালো হওয়া যাবে।

কিন্তু সাধারণ Low Back Pain-এর ক্ষেত্রে দীর্ঘসময় সম্পূর্ণ bed rest সবসময় প্রয়োজনীয় নয়। রোগীর অবস্থার ওপর নির্ভর করে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়া এবং ধীরে ধীরে physical activity-তে ফিরে আসার পরামর্শ দেওয়া হতে পারে।

অবশ্যই এর অর্থ এই নয় যে ব্যথা থাকা অবস্থায় ভারী কাজ বা অতিরিক্ত exercise করতে হবে।

যে কাজ করলে ব্যথা বাড়ে, সেটি সাময়িকভাবে এড়িয়ে চলা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী activity বজায় রাখা গুরুত্বপূর্ণ।

 

Lower Back Pain বারবার হলে কী করবেন?

একবার ব্যথা কমে যাওয়ার পর কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর আবার একই জায়গায় ব্যথা শুরু হওয়াকে অনেকেই স্বাভাবিক মনে করেন।

কিন্তু যদি নিয়মিত এমন হয়, তাহলে প্রশ্নটা হওয়া উচিত-

“ব্যথাটা বারবার কেন ফিরে আসছে?”

বিশেষ করে যদি-

  • বারবার কোমর ব্যথা হয়
  • ব্যথা আগের চেয়ে বেশি হয়
  • ব্যথা দীর্ঘস্থায়ী হয়
  • কোমর থেকে পায়ে ছড়িয়ে যায়
  • পায়ে ঝিনঝিনি বা অবশভাব থাকে
  • পায়ে দুর্বলতা তৈরি হয়
  • কাজকর্ম বা হাঁটাচলায় সমস্যা হয়

তাহলে একজন Spine Specialist-এর পরামর্শ নেওয়া প্রযোজন।

শুধু প্রতিবার painkiller খেয়ে ব্যথা কমানোর পরিবর্তে underlying cause মূল্যায়ন করা বেশি গুরুত্বপূর্ণ।          কোন লক্ষণ থাকলে Lower Back Pain নিয়ে দ্রুত ডাক্তার দেখাবেন_

কোন লক্ষণ থাকলে Lower Back Pain নিয়ে দ্রুত ডাক্তার দেখাবেন?

বেশিরভাগ কোমরের ব্যথা emergency নয়। তবে কিছু লক্ষণকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Lower Back Pain-এর সঙ্গে যদি থাকে-

  • পায়ে নতুন বা বাড়তে থাকা দুর্বলতা
  • উল্লেখযোগ্য numbness
  • হাঁটতে সমস্যা
  • বড় ধরনের আঘাতের পর কোমর ব্যথা
  • জ্বরের সঙ্গে নতুন কোমর ব্যথা
  • প্রস্রাব নিয়ন্ত্রণে নতুন সমস্যা
  • পায়খানা নিয়ন্ত্রণে নতুন সমস্যা
  • কোমরের নিচের বিশেষ অংশে অনুভূতি কমে যাওয়া।

তাহলে দ্রুত medical evaluation প্রয়োজন হতে পারে।

বিশেষ করে প্রস্রাব বা পায়খানা নিয়ন্ত্রণে নতুন সমস্যা এবং progressive weakness থাকলে দেরি না করে জরুরি চিকিৎসা নেওয়া উচিত।

Dr. MD Ziaul Hasan কীভাবে Lower Back Pain-এর রোগী মূল্যায়ন করেন?

Lower Back Pain-এর ক্ষেত্রে শুধু “কোথায় ব্যথা?”-এই প্রশ্নের উত্তরই যথেষ্ট নয়।

একজন রোগী যখন Dr. MD Ziaul Hasan-এর কাছে আসেন, তখন সমস্যাটি বোঝার জন্য কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণভাবে দেখা হয়।

১. ব্যথা কখন শুরু হয়েছে?

হঠাৎ শুরু হয়েছে, নাকি ধীরে ধীরে?

২. ব্যথা কোথায়?

শুধু কোমরে, নাকি নিতম্ব ও পায়ের দিকেও ছড়াচ্ছে?

৩. কোনো nerve-related symptom আছে কি?

ঝিনঝিনি, numbness বা weakness আছে কি না।

৪. দৈনন্দিন জীবনে কতটা প্রভাব পড়ছে?

হাঁটা, বসা, দাঁড়ানো, ঘুম বা কাজকর্মে সমস্যা হচ্ছে কি না।

৫. Clinical examination

Movement, strength, sensation এবং প্রয়োজনীয় neurological signs মূল্যায়ন করা হয়।

৬. প্রয়োজন হলে Investigation

রোগীর clinical condition অনুযায়ী X-ray, MRI বা অন্য investigation প্রয়োজন হতে পারে।

৭. তারপর treatment plan

সব তথ্য বিবেচনা করে রোগীর জন্য প্রয়োজনীয় personalized treatment plan তৈরি করা হয়।

এই কারণেই একই “কোমর ব্যথা” নিয়ে আসা দুইজন রোগীর চিকিৎসা একই নাও হতে পারে।

 

Lower Back Pain নিয়ে শেষ কথা

কোমরের নিচে ব্যথা খুব পরিচিত একটি সমস্যা। কিন্তু কোমরের ব্যথা মানেই Slip Disc নয়, আবার প্রতিটি ব্যথাকে অবহেলা করাও ঠিক নয়।

ব্যথা কতদিন ধরে আছে, কোথায় হচ্ছে, পায়ের দিকে ছড়াচ্ছে কি না এবং numbness বা weakness-এর মতো কোনো symptom আছে কি না—এসব তথ্য চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

তাই Lower Back Pain হলে নিজের মতো করে রোগের নাম ধরে নেওয়ার পরিবর্তে সঠিক clinical evaluation করানোই গুরুত্বপূর্ণ।

Dr. MD Ziaul Hasan কোমর ও মেরুদণ্ডের সমস্যায় রোগীর symptoms, clinical examination এবং প্রয়োজনীয় investigation-এর ভিত্তিতে personalized treatment approach অনুসরণ করেন।

আপনার কোমরের ব্যথার কারণ বুঝতে বা প্রয়োজনীয় treatment সম্পর্কে পরামর্শ নিতে একজন Spine Specialist-এর consultation নিতে পারেন।

About Dr Ziaul Hasan

Back pain doctor in dhaka

Dr. MD Ziaul Hasan

Spine, Orthopedic, Trauma Specialist & Surgeon

Assistant Professor
National Institute of Traumatology and Orthopedic Rehabilitation (NITOR)

Academic & Professional Qualification

  • MBBS
  • BCS (Health)
  • MS (Ortho)
  • FACS (Ortho)
  • Fellowship in Spine Surgery – ISIC, India
  • Fellow, Minimally Invasive Spine Surgery – Mumbai
  • Fellow, Endoscopic Spine Surgery – South Korea
  • Travelling Fellow, Korean Spine Society – South Korea

Spine Surgery, Minimally Invasive Spine Surgery এবং Endoscopic Spine Surgery বিষয়ে তাঁর fellowship training রয়েছে।

এই specialised training-এর মাধ্যমে spine-related সমস্যার ক্ষেত্রে রোগীর condition অনুযায়ী conservative treatment থেকে প্রয়োজনীয় advanced treatment options পর্যন্ত বিবেচনা করা যায়।

 

Important Notes Regarding Lower Back Pain:

কোমরের নিচে ব্যথা হলে এই বিষয়গুলো মনে রাখতে পারেন-

  • ব্যথা দীর্ঘদিন থাকলে অবহেলা করবেন না।
  • কোমর থেকে পায়ে ব্যথা ছড়ালে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন।
  • পায়ে numbness বা weakness থাকলে specialist evaluation নিন।
  • নিজের ইচ্ছায় দীর্ঘদিন painkiller ব্যবহার করবেন না।
  • প্রয়োজন ছাড়া MRI না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী investigation করুন।
  • চিকিৎসকের পরামর্শ অনুযায়ী exercise ও physical activity বজায় রাখুন।
  • ব্যথা বারবার হলে শুধু ব্যথা কমানোর চেষ্টা না করে কারণটি মূল্যায়ন করুন।

Dr. MD Ziaul Hasan – Spine Specialist in Dhaka: Chamber

Popular Diagnostic Center, Shyamoli (Unit-2)

Address:

College Gate, 1/5, Block-B, Mirpur Rd, Dhaka 1207

Visiting Time:

Saturday to Wednesday

6:30 PM – 10:00 PM

For Serial:

09666-787806

01334-697067

 

Dr Ziaul Hasan Chamber Banner