মহিলাদের কোমর ব্যথা: দৈনন্দিন কাজের অভ্যাসে যে পরিবর্তনগুলো প্রয়োজন
নিচে বসে রান্না করা, দীর্ঘক্ষণ ঝুঁকে কাপড় কাচা কিংবা হাতে ঘর মোছা, বাংলাদেশের অনেক নারীর দৈনন্দিন জীবনের পরিচিত কাজ। এসব কাজের সময় কোমরে অস্বস্তি হলেও কাজের ব্যস্ততায় তা প্রায়ই গুরুত্ব পায় না। প্রতিদিন একইভাবে কাজ করতে করতে ব্যথা বাড়লে তখন স্বাভাবিক কাজকর্মও কষ্টকর হয়ে ওঠে।
নিটোরের (পঙ্গু হাসপাতাল) সহকারী অধ্যাপক ডা. জিয়াউল হাসান তাঁর চেম্বারের অভিজ্ঞতায় জানান, প্রতিদিন কোমর ব্যথা নিয়ে আসা রোগীদের প্রায় ৪০ শতাংশ নারী। তাঁদের অনেকের রেগুলার লাইফস্টাইল হিট্রি থেকে ডা জিয়াউল হাসান লক্ষন করেন কাজের অভ্যাসে দীর্ঘক্ষণ নিচু হয়ে বা সামনে ঝুঁকে কাজ করার প্রবনতা।
নোটঃ এটি ডা জিয়াউল হাসানের নিজের চেম্বারে দীর্ঘদিন রোগী দেখার অভিজ্ঞতা; এটা দেশের সব কোমর ব্যথার রোগীর পরিসংখ্যান নয়।

তাঁর এই সচেতনতামূলক আলোচনার মূল পরামর্শ হলো, ঘরের প্রয়োজনীয় কাজগুলো এমনভাবে করা, যাতে কোমরের ওপর অস্বস্তিকর চাপ কম পড়ে।
ঘরের কোন কাজগুলোতে খেয়াল রাখা প্রয়োজন?
দৈনন্দিন কাজের মধ্যে, মেঝেতে বসে সামনে ঝুঁকে রান্নার প্রস্তুতি নেওয়া, নিচু জায়গায় কাপড় কাচা বা নিচু বালতিতে ঝুকে কাপড় ধোয়া এবং ঝুঁকে ঘর মোছার সময় একই ভঙ্গিতে অনেকক্ষণ কাজ করতে হয়। বিশেষ করে কাজের মাঝে অবস্থান পরিবর্তন বা বিরতি না থাকলে কোমরে টান ও অস্বস্তি বাড়তে পারে।
ডা. জিয়াউল হাসান এসব পরিচিত অভ্যাসের দিকেই নজর দিতে বলেছেন কারন এসকল ছোট ছোট প্রতিদনের ভুল পশ্চারে মেরুদন্ডের ওপর দীর্ঘদিনের প্রভার বিস্তার করতে থাকে । দৈনন্দিন কাজের জায়গা ও পদ্ধতিতে ছোট পরিবর্তন আনলে সুস্থ মেরুদন্ড বজায় রাখা সম্ভব।
ঘরের কাজের পাশাপাশি হাঁটাচলা ও নিয়মিত নড়াচড়ার সুযোগ রাখাও প্রয়োজন। দীর্ঘ সময় একই জায়গায় বসে থাকা বা একই ভঙ্গিতে কাজ করার অভ্যাস বদলানোর দিকে খেয়াল রাখুন।
মেরুদণ্ডের স্বাভাবিক বাঁক ও ডিস্কের ওপর চাপ
কোমরের মেরুদণ্ডে একটি স্বাভাবিক বাঁক থাকে, যাকে Lumbar Lordosis বলা হয়। পাশাপাশি দুটি হাড়ের মাঝখানে থাকে Intervertebral Disc। এই ডিস্ক মেরুদণ্ডের নড়াচড়া ও চাপ সামলাতে সাহায্য করে।
ডা. জিয়াউল হাসান তাঁর আলোচনায় বোঝান, সামনে ঝুঁকে কাজ করার সময় কোমরের স্বাভাবিক বাঁকের অবস্থান বদলায় এবং ডিস্কের ওপর চাপের বণ্টনও পরিবর্তিত হয়। দীর্ঘক্ষণ ঝুঁকে পরিশ্রম করার অভ্যাস থাকলে কোমরের অস্বস্তি বাড়তে পারে।
এখানে মনে রাখা প্রয়োজন, সামনে ঝোঁকা শরীরের স্বাভাবিক নড়াচড়া। শুধু ঝুঁকলেই ডিস্ক ক্ষতিগ্রস্ত হবে, এমন নয়। কাজের সময়কাল, পরিশ্রমের মাত্রা ও ডিস্কের আগের অবস্থাসহ বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ। তাই পরামর্শটি হলো দীর্ঘক্ষণ অস্বস্তিকরভাবে কাজ করা কমানো এবং কাজের ব্যবস্থা সহজ করা।

ডিস্ক বেরিয়ে এলে কী সমস্যা হতে পারে?
ডিস্কের ভেতরের নরম অংশ বাইরের আবরণ ঠেলে বেরিয়ে আসতে পারে। কোমরের ডিস্কে এমন সমস্যাকে PLID বা Prolapsed Lumbar Intervertebral Disc বলা হয়। বেরিয়ে আসা অংশ স্নায়ুর ওপর চাপ দিলে কোমরের সঙ্গে পায়েও ব্যথা ছড়াতে পারে।
ডা. জিয়াউল হাসান দৈনন্দিন কাজের সময় কোমরের ওপর চাপের বিষয়ে সচেতন করতে এই সমস্যাটির কথা তুলে ধরেছেন। তবে কোমর ব্যথা হলেই PLID হয়েছে ধরে নেওয়া ঠিক নয়।
PLID কী, এর লক্ষণ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানুন

রান্নার চুলা সুবিধাজনক উচ্চতায় রাখুন
নিচু চুলায় রান্নার সময় অনেকক্ষণ নিচে বসে বা সামনে ঝুঁকে থাকতে হয়। এই প্রয়োজন কমাতে ডা. জিয়াউল হাসান চুলা উঁচু জায়গায় রাখার পরামর্শ দিয়েছেন।
চুলার জন্য একটি স্থিতিশীল ও নিরাপদ স্ট্যান্ড বা কাউন্টার ব্যবহার করা যেতে পারে। উচ্চতা এমন রাখুন, যাতে রান্নার সময় অতিরিক্ত নিচু হতে না হয় এবং হাঁড়ি ধরতে বা নাড়তে সুবিধা হয়।

কাপড় কাচার জায়গায় পরিবর্তন আনুন
মেঝেতে রাখা বালতি বা গামলায় কাপড় কাচতে দীর্ঘক্ষণ ঝুঁকে থাকতে হয়। এর পরিবর্তে একটু উঁচু স্ল্যাব বা উপযুক্ত সিঙ্ক ব্যবহার করলে কাজটি তুলনামূলক আরামে করা যেতে পারে।
নিজের উচ্চতা ও সুবিধা অনুযায়ী জায়গাটি সাজান। একটানা দীর্ঘ সময় কাজ না করে মাঝেমধ্যে সোজা হয়ে দাঁড়ান বা অবস্থান পরিবর্তন করুন।
ঘর মোছার জন্য লম্বা হাতলের মপ ব্যবহার করুন
হাতে ঘর মোছার সময় বারবার নিচু হতে হয়। ডা. জিয়াউল হাসান এমন সরঞ্জাম ব্যবহারের পরামর্শ দিয়েছেন, যা দিয়ে দাঁড়িয়ে ঘর মোছা যায়।
লম্বা হাতলের মপ ব্যবহার করলে নিচু হয়ে কাজ করার প্রয়োজন কমে। হাতলের উচ্চতা নিজের সুবিধামতো রাখুন, যাতে মপ ব্যবহারের সময়ও অতিরিক্ত ঝুঁকতে না হয়।
এসব পরিবর্তনের উদ্দেশ্য হলো প্রতিদিনের কাজ আরও আরামদায়ক করা এবং কোমরের ওপর বাড়তি প্রেশার কমানো। কোমর ব্যথা বারবার হলে শুধু কাজের অভ্যাসকে কারণ ধরে না নিয়ে চিকিৎসকের পরামর্শ নিন।
কোমর ও পিঠের বিভিন্ন অংশের ব্যথা সম্পর্কে জানতে পড়ুন: লোয়ার ব্যাক পেইন ও আপার ব্যাক পেইন: পিঠের ব্যথায় করনীয়
অফিসে বসে দীর্ঘসময় কাজ করলে কেন কোমরে ব্যাথা হয় জানতে এই লেখালি পড়ুন
ডা. জিয়াউল হাসানের পরামর্শ দেখুন
রান্না, কাপড় কাচা ও ঘর মোছার পরিচিত অভ্যাসে কী পরিবর্তন আনতে পারেন, বিস্তারিত দেখুন এই ভিডিও থেকেঃ
মহিলাদের কোমর ব্যথা নিয়ে সচেতনতামূলক ভিডিওটি দেখুন
ডা. জিয়াউল হাসান
সহকারী অধ্যাপক
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, নিটোর (পঙ্গু হাসপাতাল), ঢাকা।
- MBBS, BCS(HEALTH), MS(ORTHO), FACS (ORTHO)
- Fellowship in Spine Surgery, ISIC, India
- Fellow, Minimally Invasive Spine Surgery, Mumbai
- Fellow, Endoscopic Spine Surgery, South Korea
- Travelling Fellow, Korean Spine Society, South Korea
- APSS Medtronic Spine Fellow, Japan
- UMMC Spine Fellow, Malaysia
Private Chamber in Dhaka:
Popular Diagnostic Center, Shyamoli (Unit-2)
College Gate, 1/5, Block-B, Mirpur Rd, Dhaka
Visiting Time:
Saturday To Wednesday
6.30PM To 10PM
For Appointment:
01334-697067

