মেরুদণ্ডের অপারেশন সব রোগীর ক্ষেত্রে এক রকম হয় না। কোনো কোনো রোগীর ক্ষেত্রে শুধুমাত্র decompression surgery প্রয়োজন হয়, আবার কিছু রোগীর ক্ষেত্রে fixation surgery করতে হয়। একজন spine specialist surgeon in Dhaka হিসেবে ডা মো জিয়াউল হাসান বলেন – রোগীর সমস্যা, পূর্বের অপারেশনের ইতিহাস এবং বর্তমান অবস্থার উপর ভিত্তি করে চিকিৎসার সিদ্ধান্ত নিতে হয়।
এই লেখায় Dr. MD Ziaul Hasan-এর একটি বাস্তব Spine surgery patient case (L4-L5 spine fixation) তুলে ধরা হলো, যেখানে একজন ৪০ বছর বয়সী রোগীর ৫ বছর পূর্বে দুইবার স্পাইন অপারেশন হয়েছিল অন্য কোনো সার্জনের অধীনে এবং পরবর্তীতে আবার L4-L5 fixation surgery প্রয়োজন হয় এবং রোগী এখন সুস্থ স্বাভাবিক জিবনে ফিরতে পেরেছেন।
রোগীর পূর্বের অপারেশনের ইতিহাস
রোগীর বয়স ৪০ বছর। প্রায় পাঁচ বছর আগে তার স্পাইনে দুইবার অপারেশন করা হয়েছিল। প্রথমে L4-L5 লেভেলে একটি অপারেশন হয় এবং পরবর্তীতে একই লেভেলে আবার পুনরায় অপারেশন করা হয়।
অপারেশনের পর তিনি কিছুদিন ভালো ছিলেন। তবে কিছু সময় পর আবার কোমরের ব্যথা শুরু হয় এবং সেই ব্যথা পায়ের দিকে ছড়িয়ে যেতে থাকে।

কেন আবার অপারেশন প্রয়োজন হলো?
পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় যে স্পাইনাল ক্যানেলের সমস্যা আবার তৈরি হয়েছে এবং নতুন করে দুটি জায়গায় সমস্যা দেখা দিয়েছে। স্পাইনাল ক্যানেলের উপর ডিস্ক প্রেশার তৈরি করছিলো এবং রোগীর কোমরের ব্যথা পুনরায় পায়ের দিকে ছড়িয়ে যাওয়ার কারণে আবার অপারেশনের প্রয়োজন হয়।
এই অবস্থায় শুধুমাত্র Decompression surgery না করে fixation surgery করার সিদ্ধান্ত নেওয়া হয়। কারণ রোগীর পূর্বে দুইবার অপারেশন হয়েছিল এবং তৃতীয়বার শুধুমাত্র decompression করলে আবার অপারেশন ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি ছিল।
L4-L5 fixation spine surgery কীভাবে করা হয়?
এই রোগীর ক্ষেত্রে L4 এবং L5 হাড়ের মধ্যে স্ক্রু এবং রড বসানো হয়।
এছাড়া দুটি হাড়ের মাঝখানের ডিস্ক স্পেস, অর্থাৎ গ্যাপ, আগের তুলনায় অনেক কমে গিয়েছিল। তাই সেই ডিস্ক স্পেসের উচ্চতা বাড়ানোর জন্য একটি spacer বা cage বসানো হয়।
অপারেশনের সময় ক্ষতিগ্রস্ত ডিস্ক অপসারণ করে তার জায়গায় cage প্রতিস্থাপন করা হয়।
অপারেশনের ধাপ
এ ধরনের কেসে সাধারণত open surgery করা হয়।
প্রথমে অপারেশনের জায়গা ওপেন করা হয়। এরপর soft tissue dissection সম্পন্ন করে স্ক্রু বসানো হয়।
স্ক্রু বসানোর সময় fluoroscopy guidance ব্যবহার করা হয়, যাতে স্ক্রুর trajectory সঠিকভাবে নির্ধারণ করা যায়। Fluoroscopy-এর মাধ্যমে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করে অপারেশন সম্পন্ন করা হয়।
Fluoroscopy guidance-এর ব্যবহার
এই অপারেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল fluoroscopy guidance।
এর মাধ্যমে L4 এবং L5 লেভেলে স্ক্রু সঠিকভাবে বসানো হয়। অপারেশনের পর যে X-ray চিত্র দেখা যায়, সেখানে স্ক্রু, রড এবং cage-এর অবস্থান স্পষ্টভাবে বোঝা যায়।
পুরো সার্জারিটি fluoroscopy guidance-এর মাধ্যমে সম্পন্ন করা হয় এবং প্রয়োজনীয় safety ও security নিশ্চিত করে অপারেশন করা হয়।
Revision spine surgery in Dhaka-এর গুরুত্ব
পূর্বে দুইবার অপারেশন হওয়া রোগীর তৃতীয় অপারেশন সাধারণ কেসের মতো নয়। এ ধরনের ক্ষেত্রে রোগীর আগের অপারেশনের ইতিহাস, বর্তমান উপসর্গ এবং অপারেশনের পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Dr. MD Ziaul Hasan, একজন spine specialist surgeon in Dhaka, এ ধরনের জটিল স্পাইন কেস এবং revision spine surgery in Dhaka-এর ক্ষেত্রে রোগীর অবস্থা মূল্যায়ন করে উপযুক্ত fixation surgery পরিকল্পনা করেন।
কখন একজন Spine Specialist Surgeon in Dhaka-এর পরামর্শ নেওয়া উচিত?
যদি আপনার:
- কোমরের ব্যথা বারবার ফিরে আসে,
- ব্যথা পায়ের দিকে ছড়িয়ে যায়,
- অথবা পূর্বে স্পাইন অপারেশন হয়ে থাকলেও আবার সমস্যা শুরু হয়,
তাহলে দ্রুত একজন spine specialist surgeon in Dhaka-এর পরামর্শ নেওয়া উচিত।
সঠিক রোগ নির্ণয় এবং প্রয়োজন অনুযায়ী L4-L5 fixation surgery বা revision spine surgery in Dhaka-এর মাধ্যমে অনেক ক্ষেত্রে রোগীর চিকিৎসা সফলভাবে সম্পন্ন করা সম্ভব।
Another successful Spine surgery in Dhaka by Dr MD Ziaul Hasan
Dr Ziaul Hasan is also renowned for PLID spine surgery in Dhaka. He has a high success rate in treating PLID patients, and most patients are able to walk within one or two days after surgery. Many of these procedures are performed using minimally invasive spine surgery techniques, while others are carried out through open spine surgery, depending on the patient’s condition. If your back pain is really severe and you are looking for a spine specialist doctor in Dhaka, Dr MD Ziaul Hasan is one of the best spine surgeons in Bangladesh.
About Dr MD Ziaul Hasan

Dr MD Ziaul Hasan
Spine Specialist & Surgeon
National Institute of Traumatology and Orthopedic Rehabilitation (NITOR)
- MBBS, BCS(HEALTH), MS (Ortho), FACS(Ortho)
- Fellowship in Spine Surgery, ISIC, India
- Fellow, Minimally Invasive spine Surgery, Mumbai
- Fellow, Endoscopic Spine Surgery, South Korea
- Travelling Fellow, Korean Spine Society, South Korea
- APSS Spine Fellow, Japan
- UMMC Spine Fellow, Malaysia


