Dr. MD Ziaul Hasan, এর বর্ণনায় এই Severe Femur Fracture Recovery case study-তে তুলে ধরা হয়েছে বুলবুলের জটিল পায়ের হাড় ভাঙার চিকিৎসা এবং স্বাভাবিক জিবনে ফেরার সম্পূর্ন জার্নি। দুর্ঘটনায় তার পায়ের হাড় ৮–১০ টুকরো হয়ে ভেঙে যাওয়ার পর কীভাবে বড় ধরনের কাটাছেড়া ছাড়া Minimally Invasive Orthopedic Surgery (MIS), Closed Reduction এবং C-arm guided fixation-এর মাধ্যমে fractureটি চিকিৎসা করা হয় এবং পরবর্তীতে কীভাবে তিনি আবার স্বাভাবিকভাবে হাঁটা ও গাড়ি চালানোর পেশায় ফিরেছেন – এই case study-তে তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে।
একটি সড়ক দুর্ঘটনায় বুলবুলের পায়ের হাড় গুরুতরভাবে ভেঙে প্রায় ৮–১০ টুকরো হয়ে যায়। প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসা নেওয়ার পর তাকে ঢাকায় পাঠানো হয়। জটিল fracture হওয়ায় পরবর্তী চিকিৎসার জন্য তিনি একজন অভিজ্ঞ Orthopedic Surgeon Dr MD Ziaul Hasan-এর অধীনে বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হসপিটালে চিকিৎসা নেন।
Patient X-ray Before Sugrery

Minimally Invasive Orthopedic Surgery-এর মাধ্যমে চিকিৎসা
বুলবুলের fracture চিকিৎসায় বড় ধরনের কাটাছেড়া না করে Minimally Invasive Orthopedic Surgery (MIS) পদ্ধতি ব্যবহার করা হয়। অপারেশনের সময় Closed Reduction করে ভাঙা হাড়ের alignment ঠিক করা হয় এবং C-arm imaging-এর সাহায্যে হাড়ের অবস্থান ও fixation পর্যবেক্ষণ করা হয়। এরপর একটি rod-এর মাধ্যমে ভাঙা হাড়টি স্থির করা হয়।
এই ধরনের fracture-এর চিকিৎসায় রোগীর fracture pattern, হাড়ের displacement এবং সামগ্রিক শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসার পদ্ধতি নির্ধারণ করা হয়।

চিকিৎসার পর বুলবুল এখন কেমন আছেন?
Follow-up-এ দেখা যায়, বুলবুলের ভাঙা হাড়টি প্রায় সম্পূর্ণভাবে জোড়া লেগেছে। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন এবং নিজের driving profession-এও ফিরে গেছেন।
চিকিৎসার পর তার নিজের ভাষায়, এখন তিনি আগের মতো গাড়ি চালাতে পারছেন এবং দৈনন্দিন কাজও করতে পারছেন।
কিছুদিন পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার পায়ে ব্যবহৃত rod অপসারণের পরিকল্পনাও রয়েছে।

দুর্ঘটনায় পায়ের হাড় ভেঙে গেলে কী করবেন?
দুর্ঘটনায় পায়ের হাড় গুরুতরভাবে ভেঙে গেলে নিজে থেকে সিদ্ধান্ত না নিয়ে দ্রুত একজন অভিজ্ঞ Orthopedic Surgeon-এর পরামর্শ নেওয়া উচিত। Fracture-এর ধরন ও severity অনুযায়ী X-ray বা অন্যান্য প্রয়োজনীয় imaging পরীক্ষা করে চিকিৎসার উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করা হয়।
বুলবুলের মতো জটিল fracture-এর চিকিৎসায় Minimally Invasive Orthopedic Surgery, Closed Reduction এবং C-arm guided fixation কিছু ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তবে কোন পদ্ধতি প্রয়োজন হবে তা রোগীর fracture-এর ধরন ও clinical condition দেখে Orthopedic Surgeon নির্ধারণ করেন।
এই ধরনের পায়ের হাড় ভাঙা নিয়ে সাধারণ প্রশ্ন
১. দুর্ঘটনায় পায়ের হাড় ৮–১০ টুকরো হয়ে গেলে কি চিকিৎসায় জোড়া লাগানো সম্ভব?
অনেক ক্ষেত্রেই গুরুতরভাবে ভেঙে যাওয়া হাড়ও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে জোড়া লাগতে পারে। তবে চিকিৎসার ফলাফল নির্ভর করে fracture-এর ধরন, হাড়ের কতটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, হাড়ের অবস্থান, soft tissue injury এবং রোগীর সামগ্রিক শারীরিক অবস্থার ওপর এবং চিকিৎসার টাইমিং এর উপর। এক্সিডেন্টের পর Golder Hour এর মধ্যে রোগী সঠিক ট্রিটমেন্ট পেলে তার অপারেশানের রেজাল্ট অনেক ভালো হয় এবং সে তেমন বড় কোনো ক্ষতি ছাড়া তুলনামুলক দ্রুত রিকভার করে স্বাভাবিক জিবনে ফিরে আসতে পারে।
বুলবুলের ক্ষেত্রে পায়ের হাড়টি প্রায় ৮–১০ টুকরো হয়ে গিয়েছিল। Dr. MD Ziaul Hasan, এর তত্ত্বাবধানে তার fractureটি Minimally Invasive Orthopedic Surgery (MIS) পদ্ধতিতে fix করা হয়। Follow-up-এ তার হাড় প্রায় সম্পূর্ণভাবে জোড়া লাগতে দেখা যায়।
২. পায়ের হাড় ভাঙার চিকিৎসায় Minimally Invasive Orthopedic Surgery কী?
Minimally Invasive Orthopedic Surgery (MIS) হলো এমন একটি surgical approach যেখানে তুলনামূলকভাবে ছোট incision-এর মাধ্যমে fracture-এর চিকিৎসা ও fixation করার চেষ্টা করা হয়। রোগীর fracture-এর ধরন ও অবস্থার ওপর নির্ভর করে এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে।
বুলবুলের ক্ষেত্রে Closed Reduction করে ভাঙা হাড়ের alignment ঠিক করা হয় এবং C-arm imaging ব্যবহার করে অপারেশনের সময় fracture-এর অবস্থান পর্যবেক্ষণ করে rod-এর মাধ্যমে fixation করা হয়।
৩. Closed Reduction ও C-arm guided surgery কীভাবে করা হয়?
Closed Reduction-এর মাধ্যমে বড় incision করে fracture site সরাসরি না খুলে ভাঙা হাড়ের alignment ঠিক করার চেষ্টা করা হয়। এরপর C-arm, একটি mobile X-ray imaging system, ব্যবহার করে অপারেশনের সময় হাড়ের অবস্থান ও fixation পর্যবেক্ষণ করা হয়।
কোন technique ব্যবহার করা হবে তা fracture-এর ধরন, displacement এবং রোগীর clinical condition বিবেচনা করে Orthopedic Surgeon নির্ধারণ করেন।
About the Surgeon:
Dr MD Ziaul Hasan
MS (Ortho) FACS (Ortho)
Spine Specialist & Surgeon
Assistant Professor
National Institute of Traumatology and Orthopaedic Rehabilitation (NITOR)
- Fellowship in Spine Surgery, ISIC, India
- Fellow, Minimally Invasive Spine Surgery, Mumbai
- Fellow, Endoscopic Spine Surgery, South Korea
- Travelling Fellow, Korean Spine Society, South Korea
- APSS Medtronic Spine Fellow, Japan
- UMMC Spine Fellow, Malaysia
Dr Ziaul Hasan Private Consultation Chamber Dhaka:
Popular Diagnostic Center, Shyamoli (Unit-2)
Address:
College Gate, 1/5, Block-B, Mirpur Rd, Dhaka 1207
Visiting Time:
Saturday To Wednesday
6.30PM TO 10PM
For Serial:
09666-787806,
01334-697067


